মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের রুহেলসহ মনোনয়ন সংগ্রহ করলেন ৭ জন

মাহবুব উর রহমান রুহেলসহ সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ছবি : কালবেলা
মাহবুব উর রহমান রুহেলসহ সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সোমবার (২৭ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেলসহ সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছ থেকে মাহবুব উর রহমান রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী আব্দুল মান্নান, সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ব্রিগেডিয়ার শামসুল আলম চৌধুরী শামস, মো. মোস্তফা, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আফসার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করতে হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X