মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেল আহত হরিণটি

হরিণ। ছবি সংগৃহীত
হরিণ। ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া একটি হরিণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে হরিণটি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা আহত হরণটি উদ্ধার করে উপজেলা প্রাণীসম্পদ অফিসে নিয়ে আসেন।

বন বিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, বঙ্গবন্ধু শিল্পজোনের বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর আমাদের কাছে খবর পাঠান সেখানে একটি জলাশয়ের পাশে একটি হরিণ আহত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে আমাদের বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে আহত হরিণটিকে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হরিণটি মারা যায়। হরিণটির বয়স আনুমানিক ২ বছর।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, হরিণটির কয়েকটি স্থানে ক্ষত ছিল। আমরা সেলাই করে ইনজেকশান পুশসহ শারীরিক সুস্থতার কিছু ঔষধ দিয়েছি। কিন্তু হটাৎ বুধবার দুপুরে হরিণটি মারা যায়। বনবিভাগের লোকজন হরিণটি মাটিতে পুতে ফেলেছেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে হরিণটি লাফ দেওয়ার সময় ধারালো কিছুর সাথে আঘাত পেয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X