কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
কালোবাজারির দখলে স্বপ্নের রেলের টিকিট

আদালতের স্বপ্রণোদিত মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কালোবাজারির দখলে স্বপ্নের ট্রেনের টিকিট এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযোগ তদন্তে ‘স্বপ্রণোদিত’ হয়ে মামলা করেছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলায় ‘সহজ ডটকমের’ অফিসার হাসিবুল ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে র‍্যাব-১৫ কে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা মামলাটি দায়ের করেন।

সিজিএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আশেক এলাহী শাহজাহান নূরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-কক্সবাজার-ঢাকাগামী ‌‌‘কক্সবাজার এক্সপ্রেসের’ রেলের টিকিট কয়েক মিনিটের ব্যবধানে শেষ হয়ে যাচ্ছে। কাউন্টার কিংবা অনলাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে টিকিট পাচ্ছে না যাত্রীরা। এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন।

মামলায় ট্রেনের টিকিট কোথায় যাচ্ছে, কোনো সিন্ডিকেট আগে থেকে ক্রয় করছে কি না এবং এর সাথে কারা কারা জড়িত তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে র‌্যাব-১৫ কে দায়িত্ব দেওয়া হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, আদালতের আদেশটি এখনও হাতে পৌঁছেনি। মামলাটি পেলে তদন্ত করবে প্রতিবেদন দেওয়া হবে।

তথ্য মতে, গেল ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়। প্রথম দিন থেকে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে কালোবাজারিদের দখলে স্বপ্নের রেলের টিকিট গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর ১৭ ডিসেম্বর আদালত স্বপ্রণোদিত হয়ে সহজ ডটকমের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করেন।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী মাস্টার আতিকুর রহমান বলেন, অনলাইনে টিকিট বিক্রি হয়। আমাদের কোনো হাত নেই। তবে, যার টিকিট তার ভ্রমণ নিশ্চিত করা গেলে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের কোনো কর্মকর্তা জড়িত নেই। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X