চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিএনপির ৩ নেতা বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে চট্টগ্রামের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বহিষ্কৃত নেতারা হলেন- চট্টগ্রাম বন্দর থানা বিএনপির সহসভাপতি আবু জহুর, পাঁচলাইশ থানা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম এবং নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল ওয়াহাব বাবুল (প্রকাশ বাবুল কোম্পানি)।

বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গণমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী এবং চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর বন্দর থানা বিএনপির সহসভাপতি আবু জহুরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন পাঁচলাইশ থানা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম, ১০ উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল ওয়াহাব বাবুলকে (প্রকাশ বাবুল কোম্পানি) দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কিছু বলা হয়নি।

তবে চট্টগ্রাম নগর বিএনপির মুখপাত্র ইদ্রিস আলী কালবেলাকে বলেন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য ও নৌকাপ্রার্থী এম এ লতিফের নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ায় চট্টগ্রাম বন্দর থানা বিএনপির সহসভাপতি আবু জহুরকে বহিষ্কার করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চট্টগ্রাম ১০ (ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী, খুলশী ও পাঁচলাইশ আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় নগরের পাঁচলাইশ থানা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল ওয়াহাব বাবুলকে বহিষ্কার করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X