চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্ষুককে গোসল করিয়ে বিদেশি পর্যবেক্ষক সাজানো হয়েছে : ডা. শাহাদাত

নগরের কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে নগর বিএনপির লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
নগরের কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে নগর বিএনপির লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

সরকার রাস্তায় ভিক্ষা করা মানুষকে গোসল করিয়ে বিদেশি পর্যবেক্ষক সাজিয়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও কারচুপির আশ্রয় নিয়েছে সরকার।’

মঙ্গলবার (৯ জানুয়ারি) নগরের কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে নগর বিএনপির লিফলেট বিতরণকালে ডা. শাহাদাত এসব কথা বলেন।

জনগণ ‘ডামি নির্বাচন’ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে শাহাদাত হোসেন বলেন, ‘এই ডামি নির্বাচনে ডামি পর্যবেক্ষক দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে বৈধতা দেওয়ার সাফাই গাইলেও জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই ডামি নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীর পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করেছে সরকার।’

নগর বিএনপির আহ্বায়ক আরও বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। ওই দেশ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি। রাস্তায় ভিক্ষা করা মানুষকে গোসল করিয়ে বিদেশি পর্যবেক্ষক সাজিয়ে নিয়ে এসেছে সরকার।’

তিনি বলেন, ‘বিদেশের কিছু হিপ্পি, ড্রাগ নিয়ে রাস্তায় রাস্তায় শুয়ে থাকা কিছু মানুষকে নির্বাচনের পর্যবেক্ষক সাজিয়েছে। তাদের টাকা দিয়ে ভাড়া করে এনে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। অর্থাৎ এই নির্বাচন হচ্ছে ডামি, প্রার্থী ডামি, পর্যবেক্ষকও ডামি, সব ভুয়া।’

কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ.এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে নুর আহম্মেদ সড়ক, কাজীর দেউরী কাঁচা বাজার এলাকার স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় আসন ভাগাভাগির নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X