চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘বার্মা’ বাহিনীর ডেরায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৭

বায়েজিদ থানার বার্মা কলোনি ও এর আশপাশের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
বায়েজিদ থানার বার্মা কলোনি ও এর আশপাশের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের বায়েজিদ থানার বার্মা কলোনি ও এর আশাপাশের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি কিরিচ, রামদা ও একটি খেলনা পিস্তল।

রোববার (১৪ জানুয়ারি) রাত থেকে সোমাবার সকাল পর্যন্ত বায়েজিদের বিভিন্ন পাহাড় ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত রোববার ‘চট্টগ্রামে বার্মা আতঙ্ক’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলো- সাব্বির হোসেন শাওন, মো. ইমরান, মো. নজরুল, ইসমাইল উদ্দিন আকাশ, মো. হাসান, মো. সজিব, ইয়াসিন রায়হান হৃদয় প্র. বাবু, মো. রমজান , মো. শাকিল হোসেন প্র. রনি, মো হাবিব, মো. রাসেল, ইমরান হোসেন, মো. ইমন, আরিফুল ইসলাম, মো মানিক, মো. সুমন, মো. মনির হোসেন।

পুলিশ জানায়, গত শুক্রবার বায়েজিদে বিভিন্ন দোকানপাট ভাঙচুর চালায় এ বাহিনীর সদস্যরা। বিস্ফোরণ ঘটিয়ে ছড়ানো হয় আতঙ্ক। এসময় দা, ছুরি, কিরিচ হাতে মহড়া দেয় এ গ্রুপের সদস্যরা। তারা মূলত ছাত্রদল নেতা ‘বার্মা’ সাইফুলের গ্রুপ হিসেবেই পরিচিত। সম্প্রতি সাইফুলকে গ্রেপ্তারের পর সাইফুলের ভাই সবুজের নেতৃত্বে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনার পর এ গ্রুপের সদস্যরা বায়েজিদের বিভিন্ন পাহাড়ে পালিয়ে গিয়েছিল। পরে টানা অভিযান চালিয়ে গ্রুপের ১৭ সদস্যকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় সবুজকে গ্রেপ্তারে এখনো অভিযান চলছে।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা কালবেলাকে বলেন, ‘ঘটনার পর তারা বিভিন্ন পাহাড়ে লুকিয়ে ছিল। টানা অভিযান চালিয়ে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনার দিন যেই অস্ত্রটি দেখা গেছে সেটি খেলনার বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তারা হাতে অস্ত্রটি দেখিয়ে পেছনে বিভিন্ন ধরনের চকলেট বাজি ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এক একজনের বিরুদ্ধে ২৫-৩০টা করে মামলা আছে। যে বা যারাই বেআইনি কাজে জড়িত থাকুক। তাদের আইনের আওতায় আনা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১০

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১১

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১২

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৩

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৪

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৫

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৬

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৭

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৯

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

২০
X