চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা প্রদান। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা প্রদান। ছবি : কালবেলা

শিক্ষার্থীর মধ্যে শেখার মানসিকতা তৈরি করতে হবে। রাজধানী এবং শহরকেন্দ্রিক চাপ কমাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একই মানদণ্ডে উন্নীত করে শিক্ষার বিকেন্দ্রীকরণ করা হবে। এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্বপ্ন রয়েছে। তাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। এরইমধ্যে শতাধিক উপজেলায় কারিগরি শিক্ষাব্যবস্থা চালু হয়েছে। বাকি উপজেলাগুলোতে ক্রমান্বয়ে এ সুযোগ সৃষ্টি হচ্ছে। বৃত্তির সাথে শিক্ষার সম্পর্ক আরও বাড়াতে হবে।

শনিবার (২০ জানুয়ারি) প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত বর্তমান শিক্ষামন্ত্রী। তিনি যোগ্য পিতার যোগ্য সন্তান। শিক্ষাক্ষেত্রে তিনি এরইমধ্যে সফলতার স্বাক্ষর রেখেছেন। আগামীতে আরও বেশি ভূমিকা রাখবেন বলে আশা রাখি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)'র সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও কলিম সরওয়ার, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সিইউজে সিনিয়র সহসভাপতি রুবেল খান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X