চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সার্ভেয়ার দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম জেলা প্রশাসনের এল এ শাখার সাবেক সার্ভেয়ার সুনীল কান্তি দেব মহাজন। চাকরি জীবনে অবৈধ আয়ের উৎস গোপন করতে গৃহিণী স্ত্রীকে বানিয়েছেন মৌসুমী ব্যবসায়ী। স্ত্রীর নামে এই সম্পদ গড়লেও শেষ রক্ষা হয়নি সুনীলের। দুদকের জালে আটকা পড়েছেন সাবেক এই সার্ভেয়ার। দুর্নীতি দমন কমিশনের মামলার মুখোমুখি হতে হয়েছে সুনীল কান্তি দেব মহাজনকে। অবৈধ সম্পদের এই মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী স্মৃতি রানী দেবকে।

রোববার (২১ জানুয়ারি) দুদকের উপসহকারী পরিচালক মো. খাইরুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে তাদের দুজনকে আসামি করে এই মামলা দায়ের করেন। বিষয়টি দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক আতিকুল আলম কালবেলাকে নিশ্চিত করেছেন।

আতিকুল আলম জানান, মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এল এ শাখার সাবেক সার্ভেয়ার সুনিল কান্তি দেব ও তার স্ত্রী স্মৃতি রানী দেবের বিরুদ্ধে ৬০ লাখ ৯১ হাজার ৭৭১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ২০ ডিসেম্বর সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেন দুদক। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দুদকে সম্পদ বিবরণী জমা দেন স্মৃতি রানী দেব। সম্পদ বিবরণে, ৫ লাখ ৩১ হাজার ৮২১ টাকা সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ৬০ লাখ ৯১ হাজার ৭৭১ টাকার সম্পদ খুঁজে পায় দুদক।

দুদক অনুসন্ধানে জানা যায়, স্মৃতি রানী দেব নিজেকে একজন মৌসুমী ব্যবসায়ী এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুভিত্তিক পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে কিছু টাকা আয় করেছেন বলে উল্লেখ করলেও মূলত তিনি একজন পুরোদস্তুর গৃহিণী। তিনি মূলত তার স্বামী সুনীল কান্তি দেব মহাজনের অসাধু উপায়ে অর্জিত অবৈধ সম্পদকে বৈধতা দেওয়ার জন্য নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। অর্থাৎ তার স্বামী সুনীল কান্তি দেব মহাজন তার অবৈধ আয় দ্বারা স্ত্রীর নামে সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। মূলত তিনি তার অবৈধ আয় দ্বারা পারস্পরিক যোগসাজশে তার স্ত্রী স্মৃতি রানী দেবের নামে স্থাবর সম্পদ-জমিসহ বাড়ি (যার দলিলমূল্য ৬৭ লাখ ৫ হাজার ৫০০ টাকা) গড়ে তুলেন। পরস্পর যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার দায়ে দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X