মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

উল্টে গেল বিমানবাহিনীর ট্রাক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে বিমানবাহিনীর গাড়িটি উল্টে যায়। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে বিমানবাহিনীর গাড়িটি উল্টে যায়। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিমানবাহিনীর পণ্যবোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে মিরসরাই প্রাণিসম্পদ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রামমুখী অংশে চট্টগ্রাম এয়ারবেজ থেকে আসা বিমানবাহিনীর ৬ টন ওজনের ট্রাকটি সোনাইমুড়ী যাওয়ার পথে রাস্তার পাশে উল্টে যায়। সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় রাস্তা ভেজা ছিল এবং ব্রেক চাপায় গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বৃষ্টির কারণে সড়ক পিছলা হয়ে যাওয়ায় বিমানবাহিনীর একটি গাড়ি উল্টে যায়। গাড়িতে থাকা কয়েকজন আহত হয়েছেন। গাড়ির ভেতর ৩ ব্যারেল ফুয়েল ও রেশন লোড ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X