সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এক লাইনে দুই ট্রেন, তদন্ত কমিটি গঠন

দুর্ঘটনাকবলিত দুই ট্রেন। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত দুই ট্রেন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের একটি লাইট ইঞ্জিনের সঙ্গে কর্ণফুলী এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রামগামী ট্রেনটির চালক ও সহকারীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসাইন বলেন, ট্রেনের একটি লাইট ইঞ্জিন ধীরগতিতে ফৌজদারহাট স্টেশন থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কিন্তু একই লেনে কর্ণফুলী এক্সপ্রেসের আরেকটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। লাইট ইঞ্জিন ও কর্ণফুলী এক্সপ্রেস দুটি ট্রেন এক লাইনে হওয়ায় কর্ণফুলী এক্সপ্রেস লাইট ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে চালক ও সহকারীসহ বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটো উদ্ধারের কাজ চলছে। ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ের স্টেশন মাস্টার ও কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রী নিজাম উদ্দিন বলেন, আমার মাকে নিয়ে আমি চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলাম। ফৌজদারহাট এলাকায় হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত হয়ে যাই। মুহূর্তের মধ্যে ট্রেনের বগির যাত্রীরা আতঙ্কিত হয়ে হৈচৈ শুরু করে। এতে আমি ও আমার মা আহত হই।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান বলেন, ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X