চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এমপি মহিউদ্দিন বাচ্চু

মহিউদ্দিন বাচ্চু। ছবি : সংগৃহীত
মহিউদ্দিন বাচ্চু। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আজ তিনি (মহিউদ্দিন বাচ্চু) অনুপস্থিত ছিলেন। বাদী পক্ষও আজ হাজির হয়নি। আমরা সময়ের আবেদন করেছিলাম। কিন্তু যেহেতু সমন ফেরত এসেছে তাই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে দায়ের করা মামলায় আসামি মহিউদ্দীন বাচ্চুর বিরুদ্ধে সমন দিয়েছিলেন আদালত। বৃহস্পতিবার ধার্য তারিখ ছিল কিন্তু আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২২ ডিসেম্বর চট্টগ্রাম-১০ আসনের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে এবং মাদানী মসজিদে এক লাখ টাকা অনুদানের চেক দেন মহিউদ্দিন বাচ্চু। যা জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে নিজ এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটি তদন্ত করেছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (খুলশী) আসনে ৫৯ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ফুলকপি প্রতীকের মনজুরুল আলম মঞ্জু পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

বঙ্গবন্ধুকে হত্যার পর চট্টগ্রামে অনেকটাই এলোমেলো অবস্থায় ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে ১৯৮০-এর দশকে নগরের লালখান বাজার ওয়ার্ডের টাইগার ইউনিটের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন মো. মহিউদ্দিন বাচ্চু। সেদিনের সেই তরুণের কাছেই ধরাশায়ী হন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী মনজুরুল আলম মঞ্জু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১০

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৩

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৫

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৬

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৭

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৮

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

২০
X