চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

বহিষ্কৃত বিএনপি নেতার পিএস গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ লেয়াকত আলীর পিএসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা হাব্বানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লেয়াকতকে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকেও বরখাস্ত করা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলমগীর মাহফুজ (৩৮)। তিনি বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড় ঘোনার বাসিন্দা।

পুলিশ জানায়, লিয়াকত আলীর সব বৈধ, অবৈধ ব্যবসার হিসাব-নিকাশ রাখতেন আলমগীর মাহফুজ। ২০১৬ সাল থেকে তিনি লিয়াকতের পিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, গ্রেপ্তার আলমগীর মাহফুজের বিরুদ্ধে গন্ডামারার শ্রমিক হত্যা মামলা, গাড়ি ভাঙচুর, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতাসহ বেশ কয়েকটি মামলা আছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুটি মামলায় তিনি জামিনে আছেন। তবে জামিনের কপিগুলো আমরা এখনো পাইনি। সেটা যাচাই-বাছাই করে তাকে চালান দেওয়া হবে।

ওসি আরও বলেন, আসামির বিরুদ্ধে নতুনভাবে মামলা করা হয়নি। আগের মামলায় চালান দেওয়া হবে।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লেয়াকত আলীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে ৮ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের মালিকানাধীন গন্ডামারা বিদ্যুৎকেন্দ্র এলাকায় শ্রমিকরা বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় বালুর পাইপ বসাতে গেলে লেয়াকত আলীর লোকজন তাদের বাধা দেন। একপর্যায়ে ঠিকাদারের গাড়ি আটকানো হয় এবং সুপারভাইজারকেও মারধর করা হয়। খবর পেয়ে গন্ডামারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন লেয়াকত আলীর লোকজন। সংঘর্ষে আহত হন বাঁশখালী থানার চার পুলিশ সদস্য। ঘটনার পর পুলিশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুটি মামলা হলে পরদিন সকালে লেয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়।

তবে গত ৮ বছরে লিয়াকত আলী চারবার জেলে গেলেও ধরাছোঁয়ার বাইরে ছিল তার পিএস আলমগীর মাহফুজ।

লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২১ সালের ১০ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে এরপরও নানাভাবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। অপরদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বছর তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X