চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মিতু হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৩ মার্চ

মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত
মিতু হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৩ মার্চ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আদালত। জেরাও শেষ হয়েছে। এ নিয়ে মামলার ৭৯ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আগামী ১৩ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জসিম উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।

যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন, চট্টগ্রামের তৎকালীন মহানগর হাকিম হারুন অর রশিদ ও তিন পুলিশ পরিদর্শক রাছিব খান, মো. আব্দুল করিম এবং নিজাম উদ্দিন।

আদালত সূত্র জানায়, এ নিয়ে মামলায় মোট ৪২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ সময় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মিতু হত্যা মামলায় চট্টগ্রামের তৎকালীন মহানগর হাকিম হারুন অর রশিদ আসামিদের দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন বলে সাক্ষ্য দেন। এ ছাড়া মামলার তদন্তে মোটরসাইকেল জব্দ তালিকার সাক্ষী হিসেবে ওই তিন পুলিশ পরিদর্শক সাক্ষ্য দেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুর রশীদ কালবেলাকে বলেন, বুধবার (২৮ ফেব্রুয়ারি) চারজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এদের মধ্যে একজন চট্টগ্রামের তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অন্য তিনজন সিজার লিস্টের সাক্ষী ছিল। সাক্ষীদের আসামিপক্ষের আইনজীবী জেরা করেছেন। আগামী ১৩ মার্চ পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন মিতু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X