সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ ঘণ্টার ব্যবধানে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করে আনছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে আনছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ ঘণ্টার ব্যবধানে সাগর উপকূল থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক শ্রমিকের লাশ উদ্ধারের পাঁচ ঘণ্টা পর আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর ও চরাকুল এলাকার সাগর উপকূলের সন্দ্বীপ চ্যানেল থেকে পৃথক দুই স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া একজনের নাম নবীর হোসেন (১৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার মো. ইব্রাহিমের পুত্র। অপরজন মো. মান্নান (২৬)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বালুচর গ্রামের আইয়ুব আলীর পুত্র। দুজনই ২৫ ফেব্রুয়ারি বালুভর্তি বাল্কহেড করে সন্দ্বীপে যাওয়ার পথে নিখোঁজ হন। এখনো আরও দুজন নিখোঁজ রয়েছেন।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বালুভর্তি বাল্কহেডে করে চারজন শ্রমিকসহ সন্দীপ যাওয়ার পথে বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও কারোর সন্ধান পায় না। বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার ব্যবধানে দুজনের সন্ধান মিলেছে।

গাউছিয়া কমিটির মানবিক টিমের প্রধান মামুনুর রশিদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাউছিয়া মানবিক টিম ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে লাশ দুটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, স্থানীয়রা উপকূলে পৃথক সময়ে দুটি লাশ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। পরে নৌ পুলিশ ও গাউছিয়া কমিটির যৌথ সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ২৫ ফেব্রুয়ারি বালু ভর্তি করা একটি বাল্কহেড ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারে না। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড থানায় নিখোঁজসংক্রান্ত একটি জিডি করেন বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক। ওই বালি বহনকারী বাল্কহেডে চারজন শ্রমিক ছিলেন। নিখোঁজ চারজনের মধ্যে নবীর ও মান্নান ছিলেন। এখনো আবদুল হান্নান ও সোনা মিয়া নামের দুজন নিখোঁজ রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X