চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে এখনো নেভেনি এস আলম সুগার মিলের আগুন

মঙ্গলবারেও নেভেনি এস আলম সুগার মিলের আগুন। ছবি : কালবেলা
মঙ্গলবারেও নেভেনি এস আলম সুগার মিলের আগুন। ছবি : কালবেলা

রাত পেরিয়ে দিনের আলো ফুটেছে। এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় ২২ ঘণ্টা। তাতেও দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানায় লাগা আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ফায়ার সার্ভিসের ৭টি স্টেশনের ১৪টি ইউনিটের ১৫০ জন সদস্য আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, অত্যাধুনিক যন্ত্র লুফ-৬০ দিয়ে আমরা যে পানি ছেটাচ্ছি তা টিনের চালেই ছেটানো যাচ্ছে। কিন্তু ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। টিনের ফাঁকে যতটুকু পানি প্রবেশ করেছে ততটুকু কালো আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আমরা মালিকপক্ষকে অনুরোধ করেছি যেন টিনের চালটা ভেঙে ফেলা হয়। তাহলে এক পাশ থেকে অপর পাশে পানি দেওয়া সম্ভব হবে। তখনই ভেতরের আগুন নিভে যাবে। আমরা যদি ভেতরে প্রবেশ করতে পারি তাহলে বিকেল নাগাদ আপনাদের সুসংবাদ দিতে পারব।

সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে ওই চিনিকলের আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছিল সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যরা। তবে সকালে ফায়ার সার্ভিসের কর্মীদেরই আগুন নেভাতে কর্মরত দেখা গেছে।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, ভেতরে ১২০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন জ্বলছে। এত তাপমাত্রার মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারছেন না। চিনির কাঁচামালগুলো দাহ্য পদার্থ হওয়ায় সেগুলো না সরানো পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে না।

এস আলম গ্রুপের হেড অব অপারেশন আদিল রহমান বলেন, আগুন নেভাতে সবাই কাজ করছে। এখানে দেড় লাখ টন চিনির কাঁচামাল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

এর আগে সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X