চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জুতার মধ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

স্বর্ণের চুরি। ছবি : সংগৃহীত
স্বর্ণের চুরি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতা, পোশাক ও ব্যাগের ভেতর থেকে ৩২টি স্বর্ণের চুরি উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টায় এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম রফিফুল ইসলাম বকুল (৪৩)। তার পাসপোর্ট নম্বর A07970192।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ আজ সকাল ৯টা ২ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত তল্লাশির সময় যাত্রী মো. রফিকুল ইসলাম বকুলকে দেখে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। এ সময় তার জুতা, পোশাক ও ব্যাগেজের ভেতর থেকে এক কেজি ২২০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের চুরি উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মহিউদ্দিন কালবেলাকে বলেন, আটক ব্যক্তিকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, আটক রফিকুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের কক্সবাজারের মহেশখালী এলাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X