ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ নৌবাহিনী সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজ নৌবাহিনীর সদস্য আবুল হাসানের লাশ উদ্ধার। ছবি : কালবেলা
নিখোঁজ নৌবাহিনীর সদস্য আবুল হাসানের লাশ উদ্ধার। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আবুল হাসান নামে এক নৌবাহিনীর সদস্যের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম ডুবুরি দল। শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিখোঁজের ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল হাসান উপজেলার চিথলিয়া ইউনিয়নের খুন্ডের পাড় গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, তীব্র তাপদাহে গরমে অতিষ্ঠ হয়ে শনিবার তিনটার দিকে এলাকার পাঁচ বন্ধুদের সঙ্গে মুহুরী নদীর নাজির বাড়ির সংলগ্ন ঘাট দিয়ে গোসল করতে নামে। হঠাৎ পানির নিচে তলিয়ে গেলে তাৎক্ষণিকভাবে চার বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন।

অনেক খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে ব্যর্থ হয়ে চট্টগ্রাম ডুবুরি দলকে খবর দিলে তারা এসে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

পরশুরাম থানার ওসি শাহাদাত হোসেন জানান, আবুল হাসান নামে এক ব্যক্তি গোসল করতে নদীতে নামে নিখোঁজ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি ডুবুরি দল চট্টগ্রাম থেকে এসে তার লাশ উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X