চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লাইসেন্স ও ফিটনেস নেই বেশিরভাগ গাড়ির

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অভিযানের স্থিরচিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অভিযানের স্থিরচিত্র। ছবি : কালবেলা

বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রের মৃত্যুর পর শিক্ষার্থীদের টানা আন্দোলনে কয়েকদিন ধরে বন্ধ কাপ্তাই-চট্টগ্রাম সড়ক। এতে প্রতিদিন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে যাতায়াত করা লাখ লাখ মানুষ। শিক্ষার্থীদের দাবি, এই সড়কে যেসব যানবাহন চলাচল করছে তাদের অধিকাংশেরই নেই ফিটনেস ও লাইসেন্স। যে কারণে বাড়ছে দুর্ঘটনাও। এমন দাবির বাস্তবতা মিলেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিএ) অভিযানে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনভর চালানো এই অভিযানে মামলা করা হয়েছে ২৬টি পরিবহনের বিরুদ্ধে। জরিমানা করা হয়েছে সাড়ে ৮৫ হাজার টাকা। ফিটনেস না থাকায় জব্দ করা হয়েছে দুটি লেগুনা ও হিউম্যান হলার।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া, ঢাকা-চট্টগ্রাম সড়কের ফৌজদারহাটে পৃথক অভিযানে করা হয়েছে এই জরিমানা।

দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় অভিযান চালান রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। তিনি জানান, লাইসেন্স, ফিটনেন্স ও হেলমেট না থাকায় ৯টি যানবাহনকে ৫৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স না থাকায় ৩টি পরিবহনকে ১৫শ টাকা, ফিটনেস না থাকায় ৩টি গাড়িকে ২২শ টাকা ও হেলমেট না থাকায় ৩টি পরিবহনকে ১৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিনসহ আরও অনেকে।

অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার বাইপাস এলাকায় অভিযান চালান পটিয়া ইউএনও আলাউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ফিটনেস ও ট্যাক্স টোকেন না থাকায় ২টি প্রতিষ্ঠানকে করা হয়েছে ২০ হাজার টাকা জরিমানা। জব্দ করা হয়েছে ফিটনেসবিহীন ২টি লেগুনা ও পাবলিক হিউম্যান। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ফাহাদ শিকদার।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম সড়কের ফোজদারহাটে আরেকটি পৃথক অভিযান চালান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। তিনি বলেন, লাইসেন্স ও ফিটনেস না থাকাসহ নানা অভিযোগে ১৫টি পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে লাইসেন্স না থাকায় ৭টি যানবাহনকে ২৮ হাজার টাকা জরিমানা, ফিটনেস না থাকায় ৭টি গাড়িকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নানা অভিযোগে আরও একটি গাড়িকে করা হয়েছে ৪ হাজার টাকা জরিমানা। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক তীর্থ প্রতিম বড়ুয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X