চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈগল পরিবহনে ইয়াবা পাচার, চালকসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে পৃথক অভিযানে চার হাজার ইয়াবা ও ছয় কেজি গাঁজা উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রামে পৃথক অভিযানে চার হাজার ইয়াবা ও ছয় কেজি গাঁজা উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঈগল পরিবহনের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বহদ্দারহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঈগল পরিবহনে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা ও ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, বাসের চালক শওকত ওসমান (৩৩), মাদক ব্যবসায়ী মো. শাহজাহান (৩২), মো. নিজাম (২৮) ও মো. আকবর (১৯)।

পুলিশ জানিয়েছে, ইয়াবা ও গাঁজার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছে এবং এগুলো চট্টগ্রামের দুই-তিন স্থানে সরবরাহ করবে-এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বিকেল ৩টায় বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। একইসঙ্গে বাসচালকসহ দুজনকে আটক করা হয়। অন্যদিকে সকালে সাড়ে ৭টায় কাপ্তাই রাস্তা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির কালবেলাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১০

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১১

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১২

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৩

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৪

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৫

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৬

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৭

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৮

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৯

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

২০
X