মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু শিল্পনগরে সিলিন্ডার বিস্ফোরণ, অতঃপর...

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ফায়ার সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় মডার্ন সিনটেক্স লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, মিরসরাই উপজেলার পূর্ব ডোমখালী এলাকার শাহজাহানের ছেলে মুসলিম উদ্দিন (৩০), পাবনার সুজানগর উপজেলার বনকোলা এলাকার আকবর আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭), ফেনী সদর থানার গোবিন্দপুর গ্রামের নিরঞ্জন শীলের ছেলে পল্লব শীল (৩০), নেত্রকোনা সদর থানার কেন্দুয়া গ্রামের মোহাম্মদ ফরহাদের ছেলে সৈকত আহম্মদ (২০), একই জেলার পুরানবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. বুলবুল (২৪)।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ফায়ার সেফটির একটি সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে ৫ টেকনেশিয়ান আহত হয়। আহতদের মধ্যে একজন মডার্ন সিনটেক্স লিমিটেডের অন্য চারজন ঠিকাদারি প্রতিষ্ঠান জেএড-৩ এ কর্মরত।

মডার্ন সিনটেক্স লিমিটেডের জিএম সফল বড়ুয়া জানান, ফায়ার সেফটির একটি এফএম ২০০ সিলিন্ডার কাত হয়ে ঢাকনা খুলে গ্যাস বের হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন টেকনেশিয়ান আহত হয়। এটি ঠিক বিস্ফোরণ না, অসাবধানবসত ঢাকনা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিসৎসক ডা. জয়া ধর জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের শারীরিক অবস্থা বেশি ভালো না হওয়ায় চমেকে রেফার করা হয়েছে। তারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X