চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। ছবি : কালবেলা
গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। ছবি : কালবেলা

সকাল থেকে দুপুর পর্যন্ত টানা তিন ঘণ্টা দাউদাউ করে জ্বলেছে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় গার্টেক্স গার্মেন্টস লিমিটেডের গুদাম। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওই গুদামে থাকা গুরুত্বপূর্ণ মালামাল, পোশাক ও সরঞ্জাম। আগুনের মাত্রা এতটাই তীব্র ছিল যে গুদামটির উপরের টিন শেড লোহার এঙ্গেলসহ ভেঙে পড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলতে পারছে না কেউ।

ধবার (১২ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হারুন পাশা। এর আগে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

হারুন পাশা বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। গুদামটি প্রায় ২০০ শত ফুট প্রস্থ ও ২৫০ দৈর্ঘ্যের। গুদামে পর্যাপ্ত মালামাল ছিল এছাড়া গুদামটির উপরের টিন শেড লোহার এঙ্গেলসহ ভেঙে পড়ে। তাই আমাদের কর্মীরা ভেতরে গিয়ে দ্রুততার সাথে কাজ করতে পারেনি।

হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত আমরা কোনো হতাহত পাইনি। এছাড়া ক্ষয়ক্ষতি ও আগুন সূত্রপাত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X