সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে মদ খেয়ে মাতলামি, জেলে গেলেন যুবক

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ খেয়ে মাতলামি করার দায়ে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার পৌর সদরের কলেজ রোডের রেললাইন সংলগ্ন এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদর এলাকায় মদপান করে ইকবাল হোসেন নামের এক যুবক জনসাধারণের সঙ্গে অশোভনীয় আচরণ করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় তাকে এক মাসের বিনাশ্রমের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসআই রাজিব পোদ্দারে নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, এক যুবক মদপান করে প্রকাশ্যে স্থানীয়দের সঙ্গে অশোভনীয় আচরণ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাকে এক মাসে বিনাশ্রমের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X