সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সমুদ্রে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাঁতার কাটতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)। এর মধ্যে মারুফের বাড়ি কুমিল্লায় এবং এনায়েতের বাড়ি ভৈরবে।

নিখোঁজ দু’জনই সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সীতাকুণ্ডের গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী একরাম হোসেন কালবেলাকে জানান, সোমবার বিকেলে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। পরে তারা তিনজনই সাঁতার কাটতে সৈকতে নামেন। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধারে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. ফিরোজ ভূইয়া কালবেলাকে জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X