কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু-ঢাকা রুটে বিমানের টিকেট বিক্রি শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে আগামী ১৪ সেপ্টেম্বর পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে। এ উপলক্ষে ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন ভাড়া ৫০ হাজার ৫৩৯ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ৪৮,৯১১ টাকা থেকে ধার্য করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বিশেষ ছাড়ে এ টিকিট বিক্রি চালু থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ঢাকা থেকে সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরবর্তী দিন ভোর ৪টায়। গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X