কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কমার্স ব্যাংকের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ কমার্স ব্যাংকের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কমার্স ব্যাংকের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কমার্স ব্যাংক লি.-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল শাখা/উপশাখার সমন্বয়ে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালের দিকে এ বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং বিশেষ অতিথি পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান, এফসিএ।

ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া আমানত সংগ্রহের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৪ সালের কাঙ্ক্ষিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

এতে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাতভিত্তিক (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানি/রপ্তানি, রেমিট্যান্স) অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারাপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল করিম এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১০

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১১

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১২

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৩

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৪

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

১৬

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

১৭

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

১৮

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

১৯

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

২০
X