কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

মোশারফ হোসেনের পদত্যাগ নিয়ে কমার্স ব্যাংকের বিজ্ঞপ্তি

মোহাম্মদ মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত

ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগের কারণ জানিয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। গত ১৬ জানুয়ারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ মোশারফ হোসেন যোগদান করেন। যোগদানের সময় তিনি ব্যাংকের ডিপোজিট বৃদ্ধি, ঋণ ও অগ্রীম বাড়ানো, শ্রেণিকরণকৃত ঋণের পরিমাণ কমানো ও শ্রেণিকরণ ঋণ আদায়ের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুলাই ব্যাংকের বোর্ড রুমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৪১২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে আলোচনার একপর্যায়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যগণ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনকে তার প্রতিশ্রুত টার্গেটের বিপরীতে অর্জনের ব্যাপারে ব্যর্থতার কারণ জানতে চাইলে তিনি কোনো কার্যকর কারণ উল্লেখ করতে পারেননি।

উল্লেখ্য, যে তার যোগদানের তারিখ থেকে ছয় মাসের অধিক সময় অতিবাহিত হওয়ার পরেও ব্যাংকের ডিপোজিট, ঋণ ও অগ্রিম না বেড়ে কমে গেছে। পাশাপাশি শ্রেণিকৃত ঋণ বেড়ে গেছে, নগদ আদায় বাড়েনি এবং লোকসান বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সকল সূচকে ঋণাত্মক হওয়ার কারণ পরিচালনা পর্ষদ জানতে চাইলে তিনি তার ব্যর্থতা স্বীকার করে নেন এবং পদত্যাগ করবেন বলে সভা থেকে বের হয়ে আসেন।

গত ৩০ জুলাই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দিয়ে ব্যাংক ত্যাগ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের বিষয়ে কতিপয় পত্রিকায় বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য পরিবেশন করা হচ্ছে। এরূপ বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য পরিবেশনে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X