কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা ইউনিভার্সিটিতে এইচআর সামিট ২০২৪ অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটির এইচআর সামিটে অতিথিরা। ছবি : সংগৃহীত
উত্তরা ইউনিভার্সিটির এইচআর সামিটে অতিথিরা। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ ২০টি কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তাদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এইচআর সামিট ২০২৪’। শনিবার (৩০ নভেম্বর) এ সামিট অনুষ্ঠিত হয়।

এ ইভেন্টে দেশের বিভিন্ন ব্যাংক, বিমা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ফার্মাসিউটিক্যাল, করপোরেট অফিসের শীর্ষস্থানীয় এইচআর পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

সামিটের শুরুতে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন আইসিডিডিআর’বির হেড অব এইচআরএম প্রফেসর ড. মোশাররফ হোসেন। এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন অ্যান্ড রোলস অফ ইউনিভার্সিটিস ফর ক্রিয়েটিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েটস’।

প্রবন্ধ উপস্থাপনের পর দুটি রাউন্ড টেবিল ডিসকাশনের মাধ্যমে এইচআর বিশেষজ্ঞরা আলোচনা করেন ও প্রশ্ন-উত্তর পর্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি জব মার্কেটে বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি বলেন, আনন্দের বিষয় হলো বাংলাদেশ বর্তমানে শিল্প ও শিক্ষার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ৩.০ থেকে ইন্ডাস্ট্রি ৪.০ তে উত্তরণ করেছে। আমরা চাই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া মধ্যে এ সেতুবন্ধ যেন আরও বেশি বৃদ্ধি পায়।

সামিটটি উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় করেছে উত্তরা ইউনিভার্সিটির বিজনেস স্কুল, অফিস অব দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X