কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ
ছবি : সৌজন্য

কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোপাইলট+পিসি বাংলাদেশের কম্পিউটার বাজারে নিয়ে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই (83ED004XLK)। মাল্টিটাস্কিং এবং ইন্টেলিজেন্স পাওয়ার নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ৪৫ টপস এর কোয়ালকম হেক্সাগন এনপিইউ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-৭৮-১০০ প্রসেসর ল্যাপটপে ব্যবহৃত হয়েছে যাতে আছে ১২ কোর, ১২ থ্রেড সাথে ৪২ মেগাবাইট ক্যাশ মেমোরি, ইন্টিগ্রেটেড কোয়ালকম অ্যাড্রিনো গ্রাফিক্স, ৩২জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ১টিবি জেন ৪ এসএসডি। ১০০% এসআরজিবি ও ডিসিআই পি৩ কালার গেমোট যুক্ত ১৪.৫ ইঞ্চি টাচ ডিসপ্লেতে দেওয়া হয়েছে কালার কেলিব্রেট ওএলইডি প্যানেল। ৩কে রেজুলেশন এর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ১০০০ নিটস। ৯০ হার্জ রিফ্রেশ রেট নিয়ে ডলবি ভিশন সমর্থিত ডিসপ্লেতে ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে রয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার।

ডলবি অ্যাটমোস অপটিমাইজড ৪টি স্টুরিও স্পিকার এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে যা হাই-ডেফিনিশন সাউন্ড প্রোভাইড করে। সাথে আরও ৪টি মাইক্রোফোন রয়েছে। কানেক্টিভিটি হিসেবে আছে ব্লুটুথ ৫.৪ এবং ওয়াইফাই ৭ ও ৩টি ইউএসবি টাইপ সি পোর্ট। ইয়োগা এই ল্যাপটপে নিরাপত্তার জন্য মাইক্রোসফট প্লুটন টিপিএম ২.০ চিপ, জেনুইন উইন্ডোজ ১১ হোম, জেনুইন মাইক্রোসফট অফিস হোম ২০২১, গোপনীয়তা রক্ষার জন্য আইআর(ফেসআনলকের জন্য) ই-শাটারযুক্ত ১০৮০পি ফুল এইচডি ক্যামেরা সহ আরও নানা ফিচার বিদ্যমান।

সব থেকে মজার বিষয় হচ্ছে এটি খুবই লাইটওয়েট ল্যাপটপ যার ওজন মাত্র ১.২৮ কেজি। চার্জিং এর ক্ষেত্রেও সুবিধা দিতে আছে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার। ব্যাকলিট কিবোর্ড যুক্ত ল্যাপটপটিতে ৮টি সার্টিফিকেশন রয়েছে যার মধ্যে মিলিটারি গ্রেড ৮১০এইছ, আইসেফ সার্টিফাইড ২.০ ও এনার্জি স্টার ৮.০ অন্যতম।

বাংলাদেশে লেনোভো ইয়োগা স্লিম ৭আই (83ED004XLK) ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে কসমিক ব্লু কালারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। যার মূল্য নির্ধারিত হয়েছে ২,২৫,০০০ টাকা মাত্র। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X