কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকা ইউনাইটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি। ছবি : সংগৃহীত
চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি। ছবি : সংগৃহীত

নীতি নির্ধারণে তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্লাব জেসিআইয়ের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম তানভীর সাদ আকাশ, ইমিডিয়েট লোকাল পাস্ট প্রেসিডেন্ট ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান পাভেল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. এনাম, সেক্রেটারি জেনারেল রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন। এ ছাড়া অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মঈন বকুল, অফিস সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মাসউদ বিন আব্দুর রাজ্জাকসহ উভয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় দুই সংগঠন যৌথভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে তরুণদের আশা-আকাঙ্ক্ষা-ইচ্ছা তুলে ধরতে গোলটেবিল বৈঠক ও সেমিনারের আয়োজন করবে।

জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি বলেন, ‘নীতি নির্ধারণে তরুণদের ভূমিকা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই চুক্তির মাধ্যমে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারব।’

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, ‘তরুণ নেতৃত্বের বিকাশ ও তাদের ভাবনা-চিন্তা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। এ চুক্তির মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা আরও দৃঢ় হবে।’

আয়োজকরা জানান, আগামী দিনে যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তরুণদের নেতৃত্বদানের সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X