কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করায় সুপার-সমকাল অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

ওয়ালটনের পক্ষ তেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর কাছ থেকে সুপার-সমকাল ‘আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড-২০২৩’ গ্রহণ। ছবি : কালবেলা
ওয়ালটনের পক্ষ তেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর কাছ থেকে সুপার-সমকাল ‘আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড-২০২৩’ গ্রহণ। ছবি : কালবেলা

সুপার-সমকাল ‘আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.। কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত ও ভূমিকম্প সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ এবং কমপ্লায়ান্স নিশ্চিত করায় বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনসহ আরও দুটি প্রতিষ্ঠান এবং তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারের ক্রেস্ট ও চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস. এম. শোয়েব হোসেন নোবেল এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম।

উল্লেখ্য, স্ট্রেন্দেনিং আরবান পাবলিক প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজিলিয়েন্স (সুপার) প্রকল্পটি একটি কনসোর্টিয়াম প্রকল্প। ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইডের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে একশনএইড বাংলাদেশ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ইউনাইটেড পারপাস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে এবং এ সংক্রান্ত প্রস্ততিতে উৎসাহিত করতে সমকাল ও সুপার কনসোর্টিয়াাম যৌথভাবে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করে।

প্রতিষ্ঠান এবং গণমাধ্যম এই দুই ক্যাটাগরিতে ৩টি প্রতিষ্ঠান এবং ৩ জন সংবাদকর্মীকে সুপার-সমকাল মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হিসেবে পুরস্কৃত হয় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.।

এবারের বিজয়ী নির্বাচন প্যানেলে বিচারক ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মাহবুবা নাসরীন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X