কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মানারাত ইউনিভার্সিটিতে বিজনেস ফেয়ার অনুষ্ঠিত

ফিতা কেটে বিজনেস ফেয়ার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। সৌজন্য ছবি
ফিতা কেটে বিজনেস ফেয়ার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। সৌজন্য ছবি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘বিজনেস ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসায় প্রশাসন বিভাগের এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন কোর্সের অংশ হিসেবে রোববার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস প্রাঙ্গণে এ বিজনেস ফেয়ার আয়োজন করা হয়।

সকালে ফিতা কেটে এ মেলা বা বিজনেস ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। এ সময় অন্যদের মাঝে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশিদ, সহকারী অধ্যাপক ও বিজনেস ক্লাবের মডারেটর আশিকুন নাবী প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব মেলায় অংশে নেওয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ছাত্রছাত্রীরা ঘরে তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলি, শরবত, পানীয়, আচার, কেক, বিস্কুট, চটপটি, ফুচকা, জুয়েলারি সামগ্রী ইত্যাদির পসরা সাজিয়ে বসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব মেলায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি দলবদ্ধভাবে তাদের প্রকল্প উপস্থাপন, নেতৃত্বের দক্ষতা, উদ্ভাবনমূলক ধারণা পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X