কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আইসিবিসি এক্সপোতে নজর কেড়েছে ব্রোটেকসের নতুন প্রযুক্তি

আইসিবিসি এক্সপো-২০২৫ এ অংশ নেয় দেশের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড। সৌজন্য ছবি
আইসিবিসি এক্সপো-২০২৫ এ অংশ নেয় দেশের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড। সৌজন্য ছবি

রাজধানীর বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য প্রদর্শনী আইসিবিসি এক্সপো-২০২৫। এতে অংশ নেয় দেশের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড।

প্রায় উনিশ বছর ধরে দেশের কেবল টেলিভিশন ও গণমাধ্যম খাতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসা ব্রোটেকস এবার প্রদর্শনীতে দুটি নতুন প্রযুক্তি-ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেশন সেন্টার (vNOC) এবং আই-সাইবারহান্ট (iCyberHunt) তুলে ধরে, যা সবার নজর কেড়েছ।

ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেশন সেন্টার (vNOC) একটি প্ল্যাটফর্ম, যা কেবল ও উপগ্রহ নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করে। এর মাধ্যমে নেটওয়ার্ক পরিচালনায় গতিশীলতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়।

অন্যদিকে, আই-সাইবারহান্ট একটি পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ব্যবস্থা, যা গণমাধ্যম প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটি ডেটা চুরি, হ্যাকিং, ফিশিংসহ বিভিন্ন সাইবার হুমকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

ব্রোটেকসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, ‘আমরা চাই দেশের কেবল ও গণমাধ্যম খাত আরও বুদ্ধিদীপ্ত, নিরাপদ ও টেকসই হোক। এই প্রদর্শনী আমাদের সেই প্রচেষ্টা তুলে ধরার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে।’

ব্রোটেকসের এই নতুন প্রযুক্তিগুলো সরেজমিনে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিস্তারিত জানতে ভিজিট করুন : www.brotecs.com যোগাযোগ : [email protected]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশ-ইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X