কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কুলিয়ারচর উপশাখার ঘটনায় আইএফআইসি ব্যাংকের বক্তব্য

আইএফআইসি ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত
আইএফআইসি ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপশাখার ঘটনায় বিবৃতি দিয়েছে আইএফআইসি ব্যাংক।

সোমবার (০২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটির বিষয় তুলে ধরে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, আমাদের সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, রোববার (০১ জুন) দুপুর সাড়ে ১২টার কাছাকাছি সময়ে কিশোরগঞ্জ জেলায় আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার অধীন কুলিয়ারচর উপশাখায় কর্মরত কয়েকজন কর্মী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তারা সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এই ঘটনায় গ্রাহকদের স্বার্থহানির কোনো আশঙ্কা নেই এবং উপশাখার সকল গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সোমবার (২ জুন) থেকে ওই উপশাখায় সকল ধরনের ব্যাংকিং সেবা যথারীতি চালু থাকবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে নির্গত ধোঁয়ায় উপশাখার কর্মীরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা তদন্ত করছেন এবং তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত মতামত দিবেন। এখানে উল্লেখ্য, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছেন।

আমাদের দৃষ্টিগোচর হয়েছে, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X