কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এজি অটোমোবাইলস লিমিটেড ও এজি ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেড) এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের মধ্যে একটি আধুনিক সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে স্মার্ট ও দক্ষ প্রযুক্তির সমন্বয়ে উভয় প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমে আমূল পরিবর্তন আনা হবে।

গত বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকায় আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা তাহমিনা আখতার ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটওয়ারী। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হোসাইন খালেদ, জেনারেল ম্যানেজার এসএপি ইআরপি ও প্রধান–আইটি শামসুল আলম (মুকুল), ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লুতফুল্লাহিল মেহদী।

এই সহযোগিতা চুক্তির ফলে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিজিটাল রূপান্তর ও সেবার উৎকর্ষের প্রতিশ্রুতিকে আরও বলিষ্ঠ করে এবং বড় পরিসরে স্কেলযোগ্য, এন্টারপ্রাইজ-গ্রেড প্রযুক্তি সমাধান প্রদানে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের বিশ্বস্ত অংশীদারত্বের অবস্থানকে পুনরায় প্রতিষ্ঠিত করবে। এই উদ্যোগ আনোয়ার গ্রুপের ডিজিটাল অগ্রগতির প্রতিফলন এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের টেকনোলজিভিত্তিক সমাধান প্রদানের দক্ষতার একটি মাইলফলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X