কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে টয়োটার নতুন উদ্যোগ, বিক্রয়োত্তর সেবায় থাকবে নিরবচ্ছিন্ন সুবিধা

টয়োটার লোগো। ছবি : সংগৃহীত
টয়োটার লোগো। ছবি : সংগৃহীত

গ্রাহক সেবা এবং পরিচালনায় দক্ষতা নিশ্চিত করতে টয়োটা টুসো করপোরেশন তাদের নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছে, যা কার্যকর হবে মঙ্গলবার (১ জুলাই) থেকে।

অটোমোবাইল খাতের দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে টয়োটা তাদের কার্যক্রম এমনভাবে সাজাচ্ছে, যাতে সময়োপযোগী সেবা নিশ্চিত করা যায় এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা আরও ভালোভাবে পূরণ করা যায়।

এই সময়েও আমরা আমাদের সব গ্রাহককে আশ্বস্ত করতে চাই যে, তাদের প্রয়োজন ও সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। টয়োটা ব্র্যান্ডের মান ও প্রত্যাশিত সেবা শুধু বজায় রাখাই নয়; বরং আরও উন্নত গ্রাহক সেবার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সময়ে বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি সংক্রান্ত যে কোনো বিষয়ে সম্মানিত গ্রাহকরা ১ জুলাই ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড (ঠিকানা: ৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর, অ্যাপোলো হাসপাতাল এক্সিট রোড, ভাটারা, বারিধারা, ঢাকা ১২২৯, বাংলাদেশ) এবং কারবয় প্রাইভেট লিমিটেড (ঠিকানা: এস. কে. মুজিব রোড, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ)-এর দক্ষ টিমের সেবা গ্রহণ করতে পারেন। গ্রাহকরা বিক্রয়োত্তর সেবা যেন দ্রুততম সময়ে এবং কোনোরকম জটিলতা ছাড়াই পান, সে লক্ষ্যে আমরা আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। যে কোনো তথ্য পেতে ভিজিট করুন: www.toyotacare-bd.com অথবা আমাদের কলসেন্টারে ফোন করুন: +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০

আমাদের স্টেকহোল্ডারদের যে কোনো সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম ও সেবাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের অবহিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সবাইকে ধৈর্য ধারণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও উন্নত সেবা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

মিডিয়া সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ফোন: +৮৮ ০১৭১৩০৬৫ ৩৫৩

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X