বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে হোটেল সারিনার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়েছে। ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত সুবিধা প্রদানের জন্য ব্যাংকটির সঙ্গে কৌশলগত এ ব্যবসায়িক চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং হোটেল সারিনার মহা-ব্যবস্থাপক চান্না একনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।

চুক্তির অধীনে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা হোটেল সারিনায় বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে রুম, রেস্টুরেন্ট এবং অন্যান্য পরিষেবার উপর বিশেষ ছাড়। এছাড়াও বছরব্যাপী ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফারও পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব বিজনেস ও হেড অব করপোরেট ব্যাংকিং (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডিস কোঅর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হোটেল সারিনার মার্কেটিং ডিরেক্টর সাইয়্যেদ মেহরান হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহীরা।

এই চুক্তির আওতায় প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকদের জন‍্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X