কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই বাংলাদেশের উদ্যোগে ‘জেসিআই ব্লাড বন্ড’ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের উদ্যোগে ‘জেসিআই ব্লাড বন্ড’ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিস ডে উদযাপন উপলক্ষে, জেসিআই বাংলাদেশ আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী এবং মানবিক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি- ‘জেসিআই ব্লাড বন্ড’। দিনব্যাপী এ মহতি কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং পৃষ্ঠপোষকতা করে টেকনো ড্রাগস লিমিটেড। আয়োজনটি অনুষ্ঠিত হয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।

জেসিআই বাংলাদেশ ২০২৫-এর ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইয়াসমিন আরা ডলি, পরিচালক, বাংলাদেশ কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার; বিশেষ অতিথি ছিলেন আনিক ইসলাম, সাবেক যুব প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (ঢাকা ইউনিট); এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন মাহমুদ খান বিজু, বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন, কামরুজ্জামান পাভেল, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (ইভেন্ট ডিরেক্টর), ফিলকুল আহমেদ, ন্যাশনাল কমিটি চেয়ারপারসন (কনভেনার), ইস্তিয়াক হোসেন, ন্যাশনাল ডিরেক্টর (কো-কনভেনার)। তাদের সুপরিচালনা এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় এই রক্তদান কর্মসূচিটি পরিণত হয় একটি সফল উদাহরণে।

আয়োজনে অংশগ্রহণ করে জেসিআই বাংলাদেশের ১০টি স্থানীয় চ্যাপ্টার : জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা ডায়নামিকস, জেসিআই ঢাকা ইনডিপেনডেন্ট, জেসিআই ঢাকা মেট্রো, জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়ার্স, জেসিআই ঢাকা এক্সেলেন্স, জেসিআই ঢাকা সাউথ, জেসিআই ঢাকা স্পার্কস, জেসিআই ঢাকা ইউনাইটেড, জেসিআই মুন্সীগঞ্জ।

অন্যান্য আকর্ষণ

দিনব্যাপী রক্তদান ক্যাম্পেইনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল একটি প্রাঞ্জল বেসিক ফার্স্ট এইড প্রশিক্ষণ সেশন, যেখানে বাস্তব উদাহরণ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, অংশগ্রহণকারী সদস্যদের জন্য আয়োজন করা হয় কুইজ সেশন, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান, এবং ছিল উপহার সামগ্রী- যা দিনটির মহত্বকে আরও স্মরণীয় করে তোলে।

জেসিআই সম্পর্কে সংক্ষেপে

জেসিআই একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা তরুণদের মধ্যে নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং নাগরিক সম্পৃক্ততা তৈরিতে কাজ করে। বর্তমানে ১২৮টি দেশে এর কার্যক্রম চালু রয়েছে, যার মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সক্রিয়ভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১০

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১১

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১২

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৩

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৪

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৫

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৬

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৭

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৮

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

২০
X