কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গঠনের কৌশল নিয়ে সেমিনার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সেমিনার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটিতে সেমিনার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ক্যারিয়ার গঠন এবং নিয়োগকর্তাদের প্রত্যাশা পূরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও বাজার পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দক্ষতা, মানসিক প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

রোববার (২৭ ‍জুলাই) বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে করপোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করপোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। তিনি তার বক্তব্যে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু সনদধারী হলেই চলবে না, বরং তাদের হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ, সিদ্ধান্ত গ্রহণে সৃজনশীল এবং মানিয়ে চলার সক্ষমতায় পারদর্শী।

তিনি বলেন, করপোরেট নিয়োগকর্তারা এখন এমন কর্মী খোঁজেন, যারা কেবল কাজ জানে না, বরং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার মানসিকতা রাখে। শেহজাদ মুনিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মজীবনের শুরুতেই ধৈর্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজের দীর্ঘ পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, তা থেকে উত্তরণের উপায় এবং সফলতা অর্জনের কথাও শেয়ার করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শাহনীলা তাজরীন আজহার। তিনি বলেন, ক্যারিয়ারে সফল হতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, দলগত নৈপূর্ণতা এবং নৈতিক মূল্যবোধ। তিনি শিক্ষার্থীদের মাঝে নারী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কের আলোকপাত করেন।

সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিইউ’র মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান নয় বরং দক্ষ ও মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করে থাকে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাক্কেরুল হুদা। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা প্রতিদিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে উচিত তাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা শুধু চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করবে। বিইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য সে চেষ্টা অব্যাহত রেখেছে।

শিক্ষার্থীরা বলেন, এমন অনুষ্ঠান তাদের বাস্তব জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আত্ম উন্নয়নের অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশ ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X