কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অফিস খুললো কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম

কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের ঢাকায় লিয়াজোঁ অফিস উদ্বোধনে অতিথিরা। ছবি : সৌজন্য
কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের ঢাকায় লিয়াজোঁ অফিস উদ্বোধনে অতিথিরা। ছবি : সৌজন্য

কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) উদ্যোগে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় অফিস খুলেছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকার বারিধারা জে ব্লকে লিয়াজোঁ অফিস উদ্বোধন করেন সিডব্লিউইআইসি চেয়ারম্যান লর্ড মারল্যান্ড এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মো. শাহরিয়ার আলম, এমপি ।

কমনওয়েলথ নামে পরিচিত ‘কমনওয়েলথ অফ নেশনস’ ৫৬টি রাষ্ট্রের একটি আন্তর্জাতিক সংস্থা যার বেশিরভাগই প্রাচীন ব্রিটিশ সাম্রাজ্যের অঞ্চল ছিলো।

ঢাকা অফিস উদ্বোধনী অনুষ্ঠানে লর্ড মারল্যান্ড বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে ভালো অবস্থানে রয়েছে রয়েছে বাংলাদেশ।

কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের এই ঢাকা অফিস কমনওয়েলথের সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ তৈরিতে স্থানীয় ব্যবসায়িকদের সঙ্গে কাজ করবে বলে উল্লখ করেন মারল্যান্ড।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় স্বাধীনতার পরপরই পারস্পরিক সহযোগিতার স্বপ্ন নিয়ে বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের কথা স্মরণ করেন।

গত এক দশকে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতির এই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে এবং নতুন নতুন বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা সৃষ্টিতে এই অফিস গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

কমনওয়েলথের সঙ্গে অস্ট্রেলিয়া, কানাডা এবং ভারতের মতো শক্তিশালী অর্থনীতি রয়েছে যা অন্যান্য সদস্য দেশগুলিতে জ্বালানি, উৎপাদন এবং প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সালমান এফ রহমান।

বাংলাদেশ প্রথমবারের মতো কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজন করছে। বুধবার আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X