সাতক্ষীরা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

সাতক্ষীরায় ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস। ছবি : কালবেলা
সাতক্ষীরায় ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস। ছবি : কালবেলা

সাতক্ষীরা শহরের সরকারি কলেজ রোডে রোববার (১৭ সেপ্টেম্বর) ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। উদ্বোধনকালে শহর অঞ্চলের পাশাপাশি মফস্বল শহরগুলোতেও ‘হারল্যান স্টোর’ তার দরজা উন্মোচন করছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে। তাই কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। তিনি বলেন, আমি বিশ্বাস করি কসমেটিকস্ কিনে প্রতারিত হওয়া থেকে ক্রেতাদের সুরক্ষা দেবে এই স্টোর। তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।

হারল্যান সংশ্লিষ্টরা জানান, মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদাপূরণ করবে। এ ছাড়া উদ্বোধন উপলক্ষে এসব স্টোরে মাসব্যাপী চলবে ৩০% পর্যন্ত বিশেষ ছাড়। এসব স্টোরে রয়েছে একদম ফ্রি-তে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরণের কসমেটিক্স প্রয়োজন সহজেই তা জানতে পারবেন।

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মত সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান- নিউ ইয়র্ক স্টোরে।

হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি'র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে।

‘ব্লেইজ ও স্কিন’ এর শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। রয়েছে ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি৩, স্যালিসাইলিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১০

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১১

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১২

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৩

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৫

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৬

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৭

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১৮

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১৯

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

২০
X