কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিইউএফটিতে পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে অনুষ্ঠিত হলো ‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫ : কে হবেন মাইকের মালিক’-এর গ্র্যান্ড ফাইনাল।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির আয়োজন করে বিইউএফটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

এ ছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও প্রশিক্ষক মুহাম্মদ ইমতিয়াজ, ডিজিটাল ক্রিয়েটর ও লেখক সাদমান সাদিক এবং কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস মিম। প্রথম রানার আপ হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিমা বিনতে ইসলাম, আর দ্বিতীয় রানার আপ হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবিব বাবু।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আত্মপ্রকাশ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X