কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধন হলো উইডেভস একাডেমির

সুপরিচিত সফটওয়্যার কোম্পানি উইডেভস একাডেমির উদ্বোধন। ছবি : সংগৃহীত
সুপরিচিত সফটওয়্যার কোম্পানি উইডেভস একাডেমির উদ্বোধন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সুপরিচিত সফটওয়্যার কোম্পানি উইডেভসের উদ্যোগে আত্মপ্রকাশ করল উইডেভস একাডেমি। গত ৩ নভেম্বর শুক্রবার ঢাকার মিরপুরে উইডেভস একাডেমির অফিসে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন উইডেভসের সিইও নিজাম উদ্দিন, সিটিও তারেক হাসান, সিএমও আতিকুর রহমান, লার্ন উইথ হাসিন হায়দার এর প্রতিষ্ঠাতা হাসিন হায়দার, উইডেভস একাডেমির সিইও নাজির হোসাইন, ব্রেইন স্টেশন ২৩ এর ফাউন্ডার রাইসুল কবির, বিকাশের ভিপি অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিয়াউল হক, ডব্লিউপি ডেভেলপারের ফাউন্ডার এম. আসিফ রহমান, এক্সপ্রিড স্টুডিও এর ফাউন্ডার এম. আতাউর রহমান, হ্যাপি মনস্টার এর কো- ফাউন্ডার দুলাল খান, লার্ণ উইথ সুমিতের ফাউন্ডার সুমিত শাহাসহ অন্যান্য আইটি সম্পৃক্ত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইডেভসের সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট রাদ নাহিয়ান সিরাজ।

স্বাগত বক্তব্যে উইডেভসের সিইও নিজাম উদ্দিন বলেন, আমরা উইডেভস, আমরা শুরু করতে যাচ্ছি উইডেভস একাডেমি। যেখানে ব্যবসায়িক চিন্তাচেতনার উর্দ্ধে উঠে একটি দক্ষ জেনারেশন গড়তে আমরা স্বপ্ন দেখছি। আমাদের লক্ষ্য বাংলাদেশ শুধু সফটওয়্যার তৈরিতেই এগিয়ে যাবে না পাশাপাশি বাংলাদেশি দক্ষ তরুণরা একেকটি দক্ষ রিসোর্স হয়ে বিভিন্ন কোম্পানিতে এসেট হিসেবে কাজ করবে।

উইডেভসের সিটিও তারেক হাসান বলেন, একজন ফ্রেশার তার গ্র্যাজুয়েশন শেষ করে কি করবে তার দিকনির্দেশনা খুঁজে পায়না, তাদেরকে ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিলড পিপল হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

উইডেভস একাডেমির সিইও নাজির হোসাইন বলেন, আমাদের এই একাডেমিতে ভর্তি হতে হলেও নূন্যতম একটি এসেসমেন্ট পাশ কর‍তে হবে। সেখান থেকে বাছাই করে আমরা প্রতিটি লার্নারকে এক একটি রিসোর্স হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, আমাদের দেশে চাকরিপ্রার্থী অনেক কিন্তু দক্ষ জনবলের প্রচুর অভাব। প্রতিটি সফটওয়ার কোম্পানির এইচ আর ম্যানেজারই দক্ষ কর্মী খুঁজতে মরিয়া। কিন্তু গ্র্যাজুয়েট হওয়াই জব পাওয়ার একমাত্র মাপকাঠি নয়। সেজন্য উইডেভস চিন্তা করেছে ভিন্নভাবে। জব মার্কেটে যেসব স্কিলের চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর উপর জোড় দিয়ে একটি একাডেমি তৈরি করা।

আমন্ত্রিত অতিথিরা উইডেভস একাডেমির সাফল্য কামনা করেন ও দোয়া করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X