কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউএস-বাংলা গ্রুপের এমডির শ্বশুরের মৃত্যু

ইউএস-বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীনের বাবা গাজী আবুল কাশেম। ছবি : সংগৃহীত
ইউএস-বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীনের বাবা গাজী আবুল কাশেম। ছবি : সংগৃহীত

দেশের খ্যাতনামা শিল্পগ্রুপ ইউএস-বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীনের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গাজী আবুল কাশেম আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের শ্বশুর।

মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইউএনডিপির কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ জানান, ‘বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া তার বাবা ভালোই ছিলেন। হঠাৎ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থতা বোধ করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

গাজী আবুল কাশেম স্ত্রী এবং পাঁচ ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গাজী আবুল কাশেম। কর্মজীবনের শুরুতে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর সরকারের খাদ্য বিভাগে যোগ দেন। দুই দশক আগে তিনি অবসর গ্রহণ করেন। অবসরের পর প্রথমে খুলনা, পরে ঢাকায় বসবাস করেন।

মরহুমের সন্তানদের মধ্যে দ্বিতীয় পুত্র এ কে এম হারুন অর রশীদ জাপানে কর্মরত। কন্যাদের মধ্যে সাজিয়া আফরিন, দিলরুবা পারভীন ও শারমিন আক্তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

শুক্রবার বিকেলে বারিধারায় মরহুমের জানাজা শেষে তাকে পূর্বাচল আমেরিকান সিটিতে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X