কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২৪ ফেব্রুয়ারি

ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৪ এর আয়োজন করেছে আইইউবিএটি। ছবি : সংগৃহীত
ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৪ এর আয়োজন করেছে আইইউবিএটি। ছবি : সংগৃহীত

তরুণ চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৪ এর আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর উত্তরার আইইউবিএটি ক্যাম্পাসে দিনব্যাপী চলবে এ আয়োজন।

দেশি-বিদেশি প্রায় ১০০ প্রতিষ্ঠান ৭ শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নেবে এই আয়োজনে। আইইউবিএটির স্নাতকদের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। এ সময় কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।

ফেস্টিভ্যালে চাকরি প্রার্থীরা দেশের নামীদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে জ্ঞান লাভ করে সে অনুযায়ী নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবেন।

আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে অনুষ্ঠিতব্য ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৪ সহযোগী পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), কিরন, এক্সিলেন্স বাংলাদেশ, কমিউনিটি পার্টনার সম্ভব জব, নলেজ পার্টনার হিসেবে থাকছে প্রথমা প্রকাশনী। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ডেইলি স্টার, বাংলাভিশন, সমকাল ও ডেইলি ক্যাম্পাস।

দেশে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষাবিদ এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমিতে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X