কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘জব্বর ব্যাপার-শত কোটি টাকার ঈদ উপহার’

ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারের পণ্যসমূহ। ছবি : সংগৃহীত
ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারের পণ্যসমূহ। ছবি : সংগৃহীত

প্রকৃতিতে চোখ রাখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড শীত শেষে বসন্তের সুবাতাস। আর তার সাথে মনে করিয়ে দিচ্ছে গ্রীষ্মের চরমভাবাপন্ন আবহাওয়ার। হাতছানি দিচ্ছে প্রচণ্ড দাবদাহের। কয়েক বছর ধরেই প্রকৃতির এমন বৈরী আচরণ পৃথিবীকে মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের। শীতের সময় থাকে প্রচন্ড লেভেলের ঠান্ডা, আর গরমে তো কথায় নেই। গরমের প্রচণ্ড দাবদাহে মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে পড়ে।

এই গরমকে মোকাবেলা করতে মানুষ এখন নানান ধরণের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে রাখে। সাধারণ মানুষের প্রস্তুতির একটা বড় অংশজুড়ে থাকে গরমে এসি, ফ্রিজ, ফ্যান কিনে গরমকে মোকাবেলা করা। এসির কথা শুনে চোখ কপালে তুলে ফেলেছেন! ভাবছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এসি কি করে কিনবো?

তাহলে বলছি, এসি এখন আর কোনো বিলাসী পণ্য নয়, এসি এখন আপনার প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় পণ্য। এই গরমে আপনার একজন বিশ্বস্ত সঙ্গী হতে পারে একটি ভালো মানের এসি। তবে নিম্ন বিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এসি না থাকলেও তাদের ভরসা ফ্যানে। ভালো মানের একটি ফ্যানও পারে এই গরম মোকাবেলার বিশ্বস্ত হাতিয়ার। শুধু এসি কিংবা ফ্যান কেন, এই ভ্যাপসা গরমে সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত শরীরে ঘরে ফিরে এসে এক গ্লাস ঠান্ডা পানি কিংবা শরবত আপনার প্রাণ জুড়িয়ে দিয়ে নিমিষেই আপনাকে চাঙ্গা করে দিতে পারে। শুধু পানি নয় আপনার রান্না করা তরকারি কিংবা সারা মাসের বাজার ভাবনাহীনভাবে রেখে দিতে পারেন যদি আপনার বাসায় থাকে একটি ভালো মানের ফ্রিজ। ফ্রিজের চাহিদা শহর কিংবা গ্রাম সব জায়গাতেই এখন একই। এতো গেলো শুধু এসি, ফ্যান বা ফ্রিজ। আমরা সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতে ছুটি পরিবারের সাথে একটু সময় কাটানোর জন্য।

পরিবারের সাথে গল্প বা আড্ডা মেতে উঠতে কার না ভালো লাগে। আর পরিবারের সাথে গল্প বা আড্ডা যেন জমেই না যদি বাসায় কোন টেলিভিশন না থাকে। টেলিভিশন এখনো পরিবারের অন্যতম বিনোদনের মাধ্যম। শিশু থেকে বৃদ্ধ সবারই টেলিভিশন দেখা খুব পছন্দের। এখন তো টিভিগুলোতে কতরকমই ফিচার থাকে। এক টিভি দিয়েই ইউটিউব থেকে শুরু করে স্ক্রিন মিররিং, পেন ড্রাইভে করে নাটক বা মুভি গেমিং, প্রজেন্টশন দেখানোসহ সবই করা যায়। আর সবগুলো পণ্যই এখন হয়ে উঠেছে নিজ পরিবারের সদস্যের মতই। এগুলো ছাড়া আমরা একদিনও চিন্তা করতে পারি না। তবে এই প্রয়োজন অনেক সময় চিন্তার কারণ হয়ে যায়। যেহেতু এসব পণ্য কিছুটা ব্যয়বহুল সেক্ষত্রে কোনো ব্র্যান্ডের পণ্য কিনবো, কি রকম সার্ভিস দেয় কিংবা কেমন ডিসকাউন্ট দেয় এ নিয়ে ব্যাপক চিন্তা হয়। আর এসব দুশ্চিন্তা থেকে মুক্ত করতে দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এসেছে আপনার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সাধ্যের মধ্যে সবকটি পণ্য। ইলেক্ট্রনিক্স পণ্যগুলোর মধ্যে রয়েছে বাহারি ডিজাইনের ফ্রিজ, এসি, টিভি, ফ্যানসহ সকল ধরণের হোম অ্যাপ্লায়েন্স পণ্যসমূহ।

বাজারের সেরা মানের পণ্যের পাশাপশি কোম্পানিটি দিচ্ছে সর্বোচ্চ ওয়ারেন্টি ও গ্যারান্টি এবং সেই সাথে নিশ্চয়তা দিয়ে আসছে সবচেয়ে দ্রুত সময়ে বিক্রয়োত্তর সেবা। ব্র্যান্ডটি সামনে গরম এবং ঈদের কথা চিন্তা করে গ্রাহকদের সুবিধার জন্য নিয়ে এসেছে ‘জব্বর ব্যাপার- শত কোটি টাকার ঈদ উপহার’। যে অফারের একজন গ্রাহক যে কোনো মডেলের ফ্রিজ, এসি, এলইডি টিভি কিনলেই পেয়ে যাবে একটি স্ক্র্যাচ কার্ড। আর কার্ড ঘষলেই পাওয়া যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যের নগদ গিফট বক্স, ১০০ শতাংশ পর্যন্ত ফ্রি পণ্যসহ নিশ্চিত আকর্ষণীয় সব পুরষ্কার।

এই অফারে মিনিস্টারের যে কোনো মডেলের এসি ক্যাশে কিনলেই গ্রাহক পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড আর কার্ড ঘষলেই নিশ্চিত ১০ হাজার টাকা মূল্যের নগদ গিফট বক্স অথবা ১০০ শতাংশ পর্যন্ত ফ্রি। তবে কেউ যদি মসজিদে ব্যবহারের জন্য এসি ক্রয় করেন তাহলে তিনি চাইলে স্ক্র্যাচ কার্ডের পরিবর্তে এসির মূল্যের উপর আরও ১৩ শতাংশ ডিসকাউন্ট পাবেন। রমজানে মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে মিনিস্টার এই সুবিধাটি নিয়ে এসেছে।

এই অফারে ফ্রিজের ক্ষেত্রে মিনিস্টারের যে কোন মডেলের ফ্রিজ কিনলেই (এম-৬০০-৬ডি মডেলের ফ্রিজ ব্যতীত) কিনলেই গ্রাহক পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড আর কার্ড ঘষলেই নিশ্চিত ১০ হাজার টাকা মূল্যের নগদ গিফট বক্স অথবা ১০০ শতাংশ পর্যন্ত ফ্রি। এছাড়াও এম-৬০০-৬ডি মডেলের ফ্রিজ কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন মূল্যের উপর ৫৩ শতাংশ নগদ ডিসকাউন্ট। ১ লাখ চুয়ান্ন হাজার আটশত ঊনচল্লিশ টাকার ফ্রিজটি ৫৩ শতাংশ ডিসকাউন্টে গ্রাহক পেয়ে যাবে মাত্র ৭৭ হাজার ৭৬০ টাকায়!

এ ছাড়াও মিনিস্টার ও মাইওয়ান ব্র্যান্ডের ২৪ ইঞ্চি মডেলের (ডিল্যাক্স মডেল ব্যতীত) সকল মডেলের এলইডি টিভি নগদ ক্রয়ে গ্রাহকরা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড আর কার্ড ঘষলেই নিশ্চিত ১০ হাজার টাকা মূল্যের নগদ গিফট বক্স অথবা ১০০ শতাংশ পর্যন্ত ফ্রি পণ্যসহ পেতে পারেন নিশ্চিত আকর্ষণীয় সব পুরষ্কার।

’জব্বর ব্যাপার-শত কোটি টাকার ঈদ উপহার’ অফারটি সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন অফার দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আশা করছি বরাবরের মতো এবারেও ক্রেতাদের অভাবনীয় সাড়া পাবো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X