কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন ফ্রিজ কিনে ‘মিলিয়নিয়ার’ হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন

ওয়ালটন ফ্রিজের ক্রেতা হুমায়ুন সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন চিত্রনায়ক আমিন খানসহ অন্যান্য অতিথিরা। ছবি : সংগৃহীত
ওয়ালটন ফ্রিজের ক্রেতা হুমায়ুন সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন চিত্রনায়ক আমিন খানসহ অন্যান্য অতিথিরা। ছবি : সংগৃহীত

দেশব্যাপী উৎসবের আমেজে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর আওতায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন কুমিল্লার দেবিদ্বারের ভ্যানচালক হুমায়ুন সরকার। এর আগে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন আরও ৩১ জন ক্রেতা। ওয়ালটনের ১০ লাখ টাকায় ভাগ্য বদলের মিছিলে এবার যোগ দিলেন হুমায়ুন সরকার।

ঈদ উৎসবকে সামনে রেখে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে এ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সিজন-২০ চলাকালীন দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।

শনিবার (১৬ মার্চ) দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘চৌধুরী ইলেকট্রনিক্স’ এ আয়োজিত এক অনুষ্ঠানে মিলিয়নিয়ার হুমায়ুন সরকারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম, স্থানীয় রাজনীতিক মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি হিরন মোল্লা, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ডিভিশনাল সেলস ম্যানেজার সোহেল রানা, রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান এবং ওয়ালটন শোরুমের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

চার বছর ধরে ভ্যান চালাচ্ছেন গুনাইঘর এলাকার স্থায়ী বাসিন্দা হুমায়ুন। এর আগে কৃষি কাজে দিনমজুর হয়ে কাজ করতেন। ১ ছেলে ১ মেয়েসহ ৪ সদস্যের পরিবারের প্রধান তিনি। বাসায় ব্যবহারের জন্য চলতি মাসের ৯ তারিখে ‘চৌধুরী ইলেকট্রনিক্স’ থেকে ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন হুমায়ুন।

ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং এর মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ফ্রিজ নিয়ে বাড়ি যাওয়ার আগেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায়। জানতে পারেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ি করার পাশাপাশি মেয়ের বিয়ে দেবেন।

হুমায়ুন সরকার বলেন, ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব তা কখনো স্বপ্নেও ভাবিনি। এই টাকায় আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওয়ালটন প্রমাণ করল- তারা ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে। আমার ভাগ্য খুলে দিয়েছে। এ প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব এত বড় আর্থিক সুবিধা দেওয়া। আমি দেশের বৃহৎ এ প্রতিষ্ঠানের পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে সবাইকে দেশি পণ্য কেনা ও ব্যবহারের আহ্বান জানিয়ে চিত্রনায়ক আমিন খান বলেন, আমরা দেশের পণ্য কিনলে আমাদের টাকা দেশে থাকবে। বিদেশি পণ্য কিনলে দেশের টাকা বাইরে চলে যায়। দেশ উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে নিজস্ব পণ্য কেনার কোনো বিকল্প নেই।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারের ঈদের স্থানীয় বাজারে ফ্রিজের প্রায় ৮০ ভাগ চাহিদা এককভাবে নিজেরাই পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন। এ লক্ষ্য পূরণে ওয়ালটন বাজারে ছেড়েছে তিন শতাধিক মডেল ও ডিজাইনের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। এসব ফ্রিজের দাম ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে। ওয়ালটন ফ্রিজে এআইওটি বেজড স্মার্ট প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও অ্যান্টি ফাংগাল ডোর গ্যাসকেট প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসর ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার থেকে দ্র্রুত বিক্রয়োত্তর সেবা দেওয়ায় গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্রিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X