নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৩:৩২ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে ব্যবসায়ীরা নেতৃত্ব দেবেন : গোলাম মুর্শেদ

‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দর নগরীর তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ (ডানে)। ছবি : সংগৃহীত
‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দর নগরীর তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে উন্নীত করতে ব্যবসায়ীরা নেতৃত্ব দেবেন এবং এ জন্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কাজ করছে বলে মন্তব্য করেছেন সংগঠনের আগামী নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ।

সোমবার (১৭ জুলাই) রাতে বন্দর নগরী চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এফবিসিসিআইর (২০২৩-২৫) নির্বাচনকে সামনে রেখে এক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দর নগরীর তাৎপর্য’ এ আলোচনা সভার আয়োজন করে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল।

গোলাম মুর্শেদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীরা যাতে নেতৃত্ব দিতে পারেন, সেজন্য আমাদের প্যানেল কাজ করবে। এজন্য বিজ্ঞ, প্রবীণ ও নতুনদের নিয়ে আমাদের প্যানেল সাজানো হয়েছে। এ প্যানেল নির্বাচিত হলে আমরা এফবিসিসিআইয়ে নতুন ধারা দেখতে পাব।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নের জন্য কীভাবে কাজ করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্যানেলে ২৩ জন রয়েছেন। তাদের সবাই বিভিন্ন সেক্টরে কাজ করেন। আমি ওয়ালটনের এমডি হিসেবে একটি সেক্টরে কাজ করি। অন্যরা অন্যদের সেক্টর নিয়ে কাজ করবেন। আমরা যদি ভালোভাবে কাজ করে ট্রিলিয়ন ডলার অর্থনীতি বাস্তবায়ন খুব কঠিন হবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম মুর্শেদ বলেন, আমি আগেও বলেছি, আমাদের প্যানেলে প্রত্যেকটা ব্যবসায়ী খাতের প্রতিনিধিরা রয়েছেন। এদের মধ্যে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সেক্টরেরও ব্যবসায়ীরা রয়েছেন। আমরা সবাই মিলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করব, মানুষের যাতে ভোগান্তি না হয়। এফবিসিসিআইর কাজটা হচ্ছে, দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা এবং অর্থনীতির চাকা সচল রাখা।

তিনি বলেন, প্যানেলে আমরা নতুন যারা আছি তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। সবাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করার আগ্রহ নিয়ে এখানে এসেছি। বাংলাদেশে সাড়ে চার কোটি ব্যবসায়ী আছেন। সবার জন্য আমরা কাজ করব। ব্যবসা ও জনগণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাউকে ছেড়ে কাউকে চিন্তা করা যাবে না। ব্যবসা যখন ভালো থাকবে জনগণ ভালো হবে। জনগণ বাঁচলে ব্যবসা বাঁচবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X