জাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ঘোষণা। ছবি : কালবেলা
জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ঘোষণা। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে জাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব এ ঘোষণা দেন।

ঘোষিত প্যানেলে সহসভাপতি যেখানে (ভিপি) পদে রয়েছেন শিবিরের জাবি শাখার সদস্য ও ফার্মেসি বিভাগের (৪৭তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল্লাহ আবিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন শাখার অফিস সম্পাদক ও ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। এজিএস (ছাত্র) পদে থাকবেন প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে রয়েছেন দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা।

দৃষ্টিপ্রতিবন্ধী, জুলাইয়ে আহত ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলে আরও আছেন- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন, সহক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, সহক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের লুবনা।

আইটি ও গ্রন্থাগার পদে রয়েছেন ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি বিভাগের তৌহিদ ইসলাম, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান।

এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ।

শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন- ‘বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই প্যানেল ঘোষণা করা হয়েছে। আমাদের প্যানেলের প্রতিশ্রুতি দ্রুতই শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১০

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১১

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১২

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৩

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৪

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৬

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৭

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৮

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৯

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

২০
X