কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

জাপান যাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থী

জাপান যাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
জাপান যাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

জাপানের টোকিও ও ওসাকা শহরের দুটি প্রতিষ্ঠানে পূর্ণ বৃত্তি নিয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির আট শিক্ষার্থী।

এ উপলক্ষে সোমবার (২০ মে) স্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, জাইকা এক্সপার্ট শোজি আকিহিরো এবং সামাইরা গ্রুপের এমডি মো. রফিকুল ইসলাম, ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক মো. ইফতেখার মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে আলী আজ্জম বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গর্বিত যারা জাপানের এই মর্যাদাপূর্ণ ফুললি-ফান্ডেড ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছে। এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রদত্ত শিক্ষার ব্যতিক্রমী মানের একটি প্রমাণ।

তিনি শিক্ষার্থদের উদ্দেশে বলেন, আপনারাই বাংলাদেশে প্রথম যারা ফুললি-ফান্ডেড ইন্টার্নশিপ নিয়ে জাপান যাচ্ছেন। আমরা আশা করব আপনাদের শততা, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের এবং দেশের সুনাম বৃদ্ধি করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা রাখার জন্য শিক্ষার্থীদের পিতা-মাতা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন, যেন তারা জাপানে তাদের অধ্যয়নের পথে সফলতা অর্জন করতে সক্ষম হন। বিশেষ করে, জাপানের সংস্কৃতি ও কালচার, জাপানি খাবার এবং আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে ধারণা দেন। এ ছাড়াও, বক্তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে তাদের কর্তব্য পালনের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হতে অনুপ্রাণিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X