কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউ ও জাইকার আয়োজনে তরুণদের দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

আইএসইউ ও জাইকার আয়োজনে তরুণদের দক্ষতা উন্নয়ন সেমিনারে অতিথিরা। ছবি : সৌজন্য
আইএসইউ ও জাইকার আয়োজনে তরুণদের দক্ষতা উন্নয়ন সেমিনারে অতিথিরা। ছবি : সৌজন্য

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সেমিনার।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

‘প্রজেক্টস ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বিশেষজ্ঞ (প্রধান উপদেষ্টা) আকিহিরো সোজি ও আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচটিএম কাদের নেওয়াজ।

আকিহিরো সোজি বলেন, জাপান বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন একসঙ্গে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশের আইসিটি সেক্টর বড় করার জন্য কাজ করছে। আগামীর বাংলাদেশ কেমন হবে তা তরুণদের চিন্তা করে পরিকল্পনা করতে হবে।

তিনি আরও বলেন, জাপানে দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞতা নিয়ে এসে, বাংলাদেশের জন্য কাজে লাগাতে হবে। তরুণদের উৎসাহিত করার জন্যই এ ধরনের আয়োজন উল্লেখ করে সময়কে বিনিয়োগ করে, নিজেদের প্রতিনিয়ত যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন।

উপাচার্য বলেন, মানবসম্পদকে কাজে লাগিয়ে জাপান আমাদের কাছে উন্নয়নের রোল মডেল। জাপানের মানুষের কর্মক্ষমতা ও কর্মদক্ষতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যেভাবে নিজেদের উন্নত করেছে, সেভাবে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে, মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য জাইকার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আইএসইউর আইটি ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১০

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১১

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১২

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৩

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৪

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৫

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৬

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৭

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৮

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৯

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

২০
X